Voice of Eastern India

Suvendu Adhikari : আদিবাসীদের কল্যাণের জন্য বড় পদক্ষেপ! কী কী পরিকল্পনা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর


কলকাতা : বাঁকুড়ায় হুলদিবসের অনুষ্ঠানে গিয়ে আদিবাসীদের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ‘এই সরকার আদিবাসীদের কল্যাণের জন্য সব করবে’। বাংলা ও বিকশিত ভারতকে আরও উন্নত করতে সকল আদিবাসী ভাই-বোনদের এগিয়ে আসার জন্য আওহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘আমরা আধুনিক ভারতে, বিকশিত ভারতে বসবাস করছি।’ ‘আদিবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল।’ ‘জল-জমি-জঙ্গলের অধিকারের লড়াই এবার প্রতিষ্ঠিত হোক। কেউ দেয়নি আপনাদের স্বীকৃতি, অটলজি স্বীকৃতি দিয়েছেন। আমরা চাই আপনারা নিচে নয়, আপনারা আমাদের পাশে বসুন।’

কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ?

হুল দিবসের সরকারি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী আদিবাসীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণের লক্ষে একাধিক বার্তা ও ঘোষণা করেন। 

১. যে সব আদিবাসী পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের থাকা ও খাওয়ার ভাতা বাড়াল রাজ্য সরকার। আগে তাঁরা মাসে ১৮০০ টাকা করে পেতেন। এ বার ৩৩০০ টাকা করে পাবেন তাঁরা।

২. জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসী মহিলারা মাসে যে ১০০০ টাকা ভাতা পেতেন, তা এবার থেকে ১৫০০ টাকা করে পাবেন।

৩. মুখ্যমন্ত্রী জানান, আপনাদের বিভিন্ন এলাকায় কৃষি ও সেচ ব্যবস্থা যাতে উন্নত হয়, সেটাই দেখবে রাজ্য সরকার।

আরও পড়ুনআদিবাসী পড়ুয়াদের ও জয় জোহার প্রকল্পে বয়স্ক মহিলাদের ভাতা বৃদ্ধি করল সরকার, কত পাবেন ?

৪. আদিবাসীদের ক্রীড়াক্ষেত্রেও উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার। রয়েছে বিশেষ ভাবনা। 

৫. ৫ লক্ষ আদিবাসী দিদি, বোনেরা ৩ হাজার টাকা করে পাবেন। প্রতিমাসে এই সরকার তাঁদের অ্যাকাউন্টে পাঠাবে।

৬. আদিবাসী এলাকায় বিশেষ উন্নয়নের জন্য ৩৫০কোটি টাকার আলাদা প্যাকেজ বরাদ্দ করেছে রাজ্য সরকার। 

৭. আদিবাসীদের কর্মসংস্থান, সংরক্ষণ ও কর্মসূচি নিয়ে বিশেষ ভাবনা সরকারের। 

৮. আদিবাসীদের উন্নয়নে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। 

৯. মুখ্যমন্ত্রী জানান, জঙ্গলমহলে ৭৫টি ব্লকে বৃহত্তর উন্নয়নের পরিকল্পনা আছে সরকারের। 

১০. আদিবাসীদের জন্য নিশ্চিত হবে আবাসে ঘরের ব্যবস্থা ও শৌচালয়।

এই মঞ্চ থেকেই আগের তৃণমূল সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ” আগের তৃণমূল সরকার আদিবাসীদের সবকিছু থেকে বঞ্চিত করেছে। তৃণমূল ভারতের রাষ্ট্রপতিকেও অপমান করেছে। বিগত সরকার আদিবাসী উন্নয়নে বাধা দিয়েছে। আদিবাসীদের কথা কোনওদিন ভাবেনি আগের তৃণমূল সরকার। কিন্তু আমাদের সরকার আদিবাসীদের কল্যাণের জন্য সব করবে।”



Source link

Leave A Reply

Your email address will not be published.