Voice of Eastern India

স্বামী গ্রেফতারের পর এবার অপরূপার বিরুদ্ধেও FIR, কী অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে ?


আবীর দত্ত, হাওড়া: আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর রুজু হল এবার। পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতেই এবার আগামীকাল শ্রীরামপুর থানায়  তাঁকে হাজিরার সমন পাঠানো হয়েছে।

আরও পড়ুন, কলকাতা বইমেলা নিয়ে বড় সিদ্ধান্ত ? তাৎপর্যপূর্ণ মন্তব্য শমীক ভট্টাচার্যর, “..ক্ষোভ থাকবে”

 পুলিশ সূত্র মারফত খবর, আজকে যখন এনআইএর তরফ থেকে তাঁর স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে আগে থেকেই বিক্ষোভ চলছিল। যে বিক্ষোভগুলি চলছিল, সেগুলি মূলত অপরূপা পোদ্দারের অনুগামীরাই চালাচ্ছিলেন বলে অভিযোগ। যখন তাঁর স্বামীকে গ্রেফতার করে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেইসময় অপরূপা পোদ্দার ফের বেরিয়ে আসেন বাড়ি থেকে। এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশ তাঁকে গাড়ির কাছাকাছি যেতে বারণ করে, কিন্তু তিনি গাড়ির সামনা সামনি যেতে চাইছিলেন। ঠিক সেইসময়ই পুলিশকে তিনি ধাক্কা দেন বলে একটি অভিযোগ দায়ের হয়েছে।  প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। এফআইআর রুজ করার পর, তাঁকে আগামীকাল শ্রীরামপুর থানায়, হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.