Voice of Eastern India

Weather Update: ১১ জেলায় হলুদ-কমলা সতর্কতা, আজ-কাল-পরশু, টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী জানাল IMD ?


কলকাতা: টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গে, তুলনায় হালকা-মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আরও পড়ুন, ” দ্বিগুণ টাকা..”,  জনকল্যাণ শিবির নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

পঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে, বিহার পর্যন্ত বিস্তৃত সমুদ্রপৃষ্ঠের গড় স্তরে, অবস্থানকারী মৌসমী অক্ষরেখা বর্তমানে বজায় রয়েছে। এছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় বিহার ও সংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলের উপর, একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। 

আইএমডি সূত্রে খবর,  দক্ষিণবঙ্গে একদিকে যেমন গরম আবহাওয়া ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। তবে এই অবস্থা দক্ষিণবঙ্গের সবজেলায় থাকবে না। কিছু জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া হালকা-মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে শুধু আজ, কাল, পরশু নয়, টানা ২২ জুন অবধি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কাল উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। মূলত এই ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হলুদ ও কমলা সতর্কতা রয়েছে।



Source link

Leave A Reply

Your email address will not be published.