Voice of Eastern India

কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ‘পুষ্পা’ বাহিনী, জাহাঙ্গিরের মুক্তির দাবিতে রণক্ষেত্র ফলতা, ভাইরাল ভিডিও


ফলতা: সরকার পরিবর্তনের পর ভোট পরবর্তী হিংসা মামলার ফাইল খুলে গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে। একের পর এক তৃণমূল নেতাকে গ্রেফতার করছে পুলিশ। কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে এলাকায়। আর এদের তালিকায় রয়েছে অভিষেক ঘনিষ্ঠ ‘পুষ্প’ জাহাঙ্গীর খান। মূলত, ২০২০ সালে ডায়মন্ডহারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা হয়। সেই হামলার ঘটনায় এফআইআরে অভিযুক্ত ছিলেন জাহাঙ্গির খান। FIR হলেও তদন্ত ঠিকমতো হয়নি বলে জানিয়েছিল পুলিশ। সেই সময় তদন্ত ঠিকমতো না হওয়ায় ছাড় পেয়ে যান জাহাঙ্গির সহ অন্যান্য অভিযুক্তরা। কিন্তু এবার আর রেহাই নেই। পুলিশের হাতে গ্রেফতার হন জাহাঙ্গীর খান।

জাহাঙ্গীর গ্রেফতার হতেই তাঁকে রেহাই দিতে পথে নামেন ফলতা এলাকার মানুষ। জাহাঙ্গিরের মুক্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ। তুমুল অশান্তি শুরু হয় এলাকায়। জানা গিয়েছে, মিছিল করে এসে জাহাঙ্গিরকে বের করে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। লাঠি হাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী তাড়া করে। জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বেই হয় এই বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পগারপার বিক্ষোভকারীরা। 

তাঁদের নেতা জাহাঙ্গীরকে ছাড়তেই হবে। এই দাবিতে শয়ে শয়ে মানুষ বিক্ষোভ শুরু করেন। অশান্ত হয়ে ওঠে ফলতা। কড়া পদক্ষেপ নেয় সরকার। নামান হয় কেন্দ্রীয় বাহিনীকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। মারের ভয়ে ও সেন্ট্রাল পুলিশের তাড়া থেকে বাঁচতে বহু মানুষ পুকুরে ঝাঁপ দেয়। জলে সাঁতার কেটে পালাতে চেষ্টা করে। কেউ কেউ আবার পুকুরের ধরে গাছের আড়ালে লুকিয়ে যায়। সে যেন এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলারও কোলে সন্তান নিয়ে ছুতে পালাচ্ছেন। 

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.