Voice of Eastern India

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের টার্মিনালের সম্প্রসারণ, যাত্রীদের ভিড় সামলাতে এবার বড় পদক্ষেপ কতৃপক্ষের


কলকাতা: পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে কলকাতা বিমানবন্দর। বিমান পরিষেবাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে করা হচ্ছে টার্মিনালের সম্প্রসারণ। একইসঙ্গে সোমবার যাত্রী সুবিধা দিবস উপলক্ষে কলকাতা বিমানবন্দরে স্বাস্থ্য শিবির থেকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও পড়ুন, আসল রেজোলিউশন-কপি কোথায়? সই জালিয়াতিকাণ্ডে আজ অভিষেক ও কুণালকে তলব

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়েছে বিমান পথে যাত্রী পরিবহণ। দেশের অন্য়তম গুরুত্বপূর্ণ বিমানবন্দর কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর।যাত্রীদের ভিড় সামলাতে এবার বাড়তে চলেছে এই বিমানবন্দরের টার্মিনাল। টার্মিনালের সম্প্রসারণ করা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে যাত্রী পরিকাঠামোয়।শনিবার সাংবাদিক বৈঠকে সেকথায় জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর  বিক্রম সিং বলেন, বিমানবন্দরে রানওয়ে টার্মিনাল বাড়ানো হচ্ছে। যাত্রী পরিকাঠামোয় জোর দেওয়া হচ্ছে এরকম অংশই যাবে। সোমবার যাত্রী সুবিধা দিবস। সেই উপলক্ষে কলকাতা বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।একইসঙ্গে শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। 



Source link

Leave A Reply

Your email address will not be published.