Voice of Eastern India

CM Suvendu Adhikari: কলকাতা পুরসভায় যাবেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম


অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথমবার কলকাতা পুরসভায় যাবেন শুভেন্দু অধিকারী । ‘স্বচ্ছতার সঙ্গে স্বাগত’ কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । ২১ জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । যোগ দিবসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ কর্মসূচির আয়োজন । 

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রিন্সেপ ঘাটে যোগায় অংশ নিয়েছেন কলকাতা পুরসভার প্রায় ৯০০ কর্মী । উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে । তিনি নিজেও যোগা করেন । ২১ জুন যোগা দিবস উপলক্ষে এক সপ্তাহ ধরে যোগাভ্যাসের আয়োজন করা হবে । তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কলকাতা পুরসভা । ২১ জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই উপলক্ষে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা সাজিয়ে তোলা হবে । জানালেন স্মিতা পান্ডে । 

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া, দলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা 

ব্রিগেড নয়, এবার আন্তর্জাতিক যোগ দিবস পালন হবে রেড রোডে । ২১ জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী । বর্ষার কথা ভেবেই এবার ব্রিগেডের বদলে এবার রোড রোডে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা । 

শনিবার ছিল মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এর চতুর্থ দিন । বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায়, সঠিক বিচারের দাবিতে এদিন জনতার দরবারে এলেন এক মহিলা । অন্যদিকে, তৃতীয় শ্রেণির পড়ুয়া আয়ুষ নাথের মৃত্যুর বিচারের দাবি নিয়েও এদিন সল্টলেকের বিজেপি দফতরে আসেন তার মা । 

বিদ্রোহীদের দলে সুদীপও, তৃণমূলের সব শেষ, কটাক্ষ মুখ্যমন্ত্রীর । ‘কেউ নেই, সব শেষ, পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে । এত অহংকার, এত অত্যাচার, এই রাজ্যকে শেষ করে দিয়েছে । তুষ্টিকরণ, দুর্নীতিবাজদের পশ্চিমবঙ্গের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে । এক মাসের মধ্যেই পুরো দল শেষ’, আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর । 

ভুয়ো নিয়োগপত্র দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ, জালিয়াতি চক্রের অন্যতম পাণ্ডা গ্রেফতার 

কলকাতা পুলিশের ডিউটিতে মাস্ট ইউনিফর্ম, নির্দেশিকা লালবাজারের । ‘ডিউটিতে থাকলে ইউনিফর্ম পরতেই হবে । ট্রাফিক-সহ যে কোনও ডিউটি থাকলে ইউনিফর্ম পরতেই হবে । পরিষ্কার-পরিচ্ছন্ন ইউনিফর্ম, নির্দিষ্ট জুতো পরতে হবে । ইউনিফর্মে নেমপ্লেট ও নির্দিষ্ট ব্যাজ পরতে হবে’, নির্দেশিকা জারি কলকাতার পুলিশ কমিশনারের । 



Source link

Leave A Reply

Your email address will not be published.