কলকাতা: কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বিনয় মিশ্রকে আগেই ‘ফেরার’ বলে ঘোষণা করেছে ED। এবার বিনয় মিশ্রর বাবা-মাকেও ‘ফেরার’ ঘোষণা করল ED. বিনয় মিশ্রর বাবা তেজ বাহাদুর মিশ্র ও মা ললিতা মিশ্রকে ‘ফেরার’ ঘোষণা করেছে ED। ‘এই ২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না’, তাঁরা আদালতে হাজিরাও দিচ্ছেন না, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জানিয়েছে ED। ‘চলতি মাসের ৩০ তারিখের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে হবে’, আত্মসমর্পণ না করলে, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, খবর ED সূত্রে।
আরও পড়ুন, রাজ্যসভায় ১৩ থেকে কমে ১০-এ এসে ঠেকল তৃণমূল, সাংসদ পদ থেকে ইস্তফা প্রকাশচিক বরাইকের
Ritabrata Banerjee: ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে গঠন নেই’, আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
