Voice of Eastern India

Shyama Prasad Mukherjee Idol: শ্যামাপ্রসাদের সুউচ্চ মূর্তি তৈরি হবে রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কত উঁচু, কোথায় বসবে?


কলকাতা: পশ্চিমবঙ্গে এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল মূর্তি তৈরির ঘোষণা। রবিবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে ১২৫ ফুট উঁচু মূর্তি তৈরি করা হবে। কোথায় বসানো হবে ওই মূর্তি, তা যদিও এখনও খোলসা হয়নি। তবে মূর্তি-সহ একটি পার্ক তৈরির কথা জানিয়েছেন শুভেন্দু। শ্য়ামাপ্রসাদের পৈতৃক ভিটেয় স্মারক এবং লাইব্রেরি তৈরির ঘোষণাও করেছেন। (Suvendu Adhikari on Shyama Prasad Mukherjee)

রবিবার শ্যামাপ্রসাদের মূর্তি তৈরির ঘোষণা করলেন শুভেন্দু। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে এই সিদ্ধান্ত বলে জানান। তিনি বলেন, “আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ১২৫তম জন্মবার্ষিকী। আমার ঠিক করেছি, ১২৫ ফুট মূর্তি-সহ সুন্দর একটি পার্ক বানাব। হুগলিতে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেয় আমাদের সরকার জমি কিনে স্মারক, লাইব্রেরি বানাবে। অনেক পরিকল্পনা রয়েছে। কী ভাবে পশ্চিমবঙ্গের সৃষ্টি হল, ১৯৪৭ সালে তদানীন্তন কংগ্রেস কীভাবে বিভীষিকাময় দেশভাগ করেছিল…শ্যামাপ্রসাদ এবং স্বামী প্রণবানন্দ বঙ্গকে ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। এই ইতিহাস ভুলিয়ে দেওয়া যাবে না। আমরা ভুলিয়ে দিতে দেব না। আপনাদের সহযোগিতা চাই।” (Shyama Prasad Mukherjee Idol)

আরও পড়ুন: ‘গতকাল ট্রেলার দেখেছে সরকার…’, ৭ দিনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি, বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত

শ্যামাপ্রসাদের অবদান তুলে ধরতে গিয়ে শুভেন্দু আরও বলেন, “১৯৪৭ সালের ৪ থেকে ৬ এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহা সম্মেলনের আয়োজন হয়েছিল। গোটা দেশ থেকে হিন্দু মহাসভার প্রতিনিধিরা সেই সম্মেলনে যোগ দেন। সম্মেলনের শেষ দিনস শ্যামাপ্রসাদ রেগুলেশন করেছিলেন যে, পশ্চিমবঙ্গের বাঙালিরা, আমরা হোমল্যান্ড ভারতে থাকব। পাকিস্তানে যাব না। এর ফলশ্রুতিতে ১৯৪৭ সালের ২০ জুন আজকের বিধানসভায় ৫৮-২১ ভোটে আইনসভায় পাস হয়েছিল যে, সংখ্যাগরিষ্ঠের ভোটে আমরা বাঙালি, হিন্দুরা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা ইসলামি দেশ পাকিস্তানে যাব না। ভারতে থাকব, ভারতমাতার কাছে থাকব। তাই পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল।”

আরও পড়ুন: মদ্যপানের পর এনার্জি ড্রিঙ্কস, কনসার্টে গিয়ে বেঘোরে মৃত্যু যুবকের, হাসপাতালে বান্ধবী

আগের সরকার শ্যামাপ্রসাদের অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, “আগের যে সরকার ছিল, তার মানসিকতা আমি কী বলব, আপনারা জানেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমার কিছু কথা বলায় সীমাবদ্ধতা রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভারত সেবা সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের প্রচেষ্টা ভুলিয়ে দেওয়ার জন্য পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে প্রতিষ্ঠা করে। যাতে শ্যামাপ্রসাদ, প্রণবানন্দের প্রচেষ্টা ভুলিয়ে দেওয়া যায় বর্তমান এবং আগামী প্রজন্মকে। আমাদের সরকার আগের সরকারের সিদ্ধান্ত বাতিল করে ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছে।”



Source link

Leave A Reply

Your email address will not be published.